বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।
আটককৃত নাইম মামুন কোটালীপাড়া থানার ঘাগরকান্দা বেপারীপাড়া এলাকার নেছারউদ্দিন মামুনের ছেলে।
জানা যায়, কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ঘাগরকান্দা বেপারীপাড়া এলাকা থেকে নাইম মামুনকে ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য সঙ্গে রাখায় অপরাধ প্রমাণিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুই শত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...