Logo Logo

পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন


Splash Image

পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. ইমাম হোসেন এবং শিক্ষক নেত্রী নুসরাত জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নে দৃশ্যমান বা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা অবিলম্বে এই ঘোষণা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এই স্তরের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত রয়েছেন। প্রয়োজনীয় আর্থিক সুবিধা না থাকায় হাজার হাজার শিক্ষক পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এর ফলে শিক্ষার্থীরাও আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা জাতীয় শিক্ষাব্যবস্থায় বৈষম্য তৈরি করছে।

মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মহলে প্রদান করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...