Logo Logo

কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ রাজীব ভৌমিক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।


বিজ্ঞাপন


বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

গ্রেপ্তারকৃত রাজীব ভৌমিক উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ছোট যোগী বাড়ির বিকাশ ভৌমিকের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল উপজেলার বসুরহাট পৌরসভা ও চরহাজারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রাজীব ভৌমিকের হেফাজত থেকে ৩৬৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার মোট পরিমাণ ২০৭.৩৭৫ লিটার।

র‍্যাব আরও জানায়, রাজীব ও তার সহযোগীরা একটি চক্র গঠন করে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ মজুত করে আসছিল। পরবর্তীতে তারা এসব মদ উপজেলার বিভিন্ন এলাকায় খুচরা মূল্যে বিক্রি করত। মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...