Logo Logo

লালমোহনে মাদক সম্রাট শাহাবুদ্দিনের শাস্তি ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ


Splash Image

ভোলার লালমোহনে চিহ্নিত মাদক ও জাল টাকা ব্যবসায়ী মো. শাহাবুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজারে স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি ডাওরী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। মিছিলে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতাহার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সুজন এবং ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, কালমা ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু শাহাবুদ্দিনের মতো মাদক সম্রাটরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং অসংখ্য পরিবারকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে। এ ধরনের ভয়ংকর অপরাধী কোনোভাবেই যেন জামিন না পায়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, "শাহাবুদ্দিনের মতো জঘন্য অপরাধীকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যা দেখে ভবিষ্যতে আর কোনো মাদক সম্রাটের জন্ম না হয়। একইসঙ্গে শাহাবুদ্দিনের সহযোগী ও তাকে নেপথ্যে যারা এতদিন আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদেরও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।"

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা, বিপুল পরিমাণ জাল টাকা ও নগদ টাকাসহ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ অন্তত ৮টি মামলা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...