Logo Logo

আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই : এস এম জিলানী


Splash Image

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আমাদের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে একটি সাম্য, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এই লক্ষ্য অর্জনে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।


বিজ্ঞাপন


বুধবার (১৫ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজে আয়োজিত বাংলা নববর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে এস এম জিলানী বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না, বরং একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এলাকার কৃষি ও উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষি কাজে আরও বেশি মনোযোগী হতে হবে। বর্তমান সরকার কৃষি খাতের টেকসই উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্থানীয় কৃষকদের সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে সবসময় পাশে থাকব।

কাজী মন্টু কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য কাজী অমিত মাহমুদ, আবুল বশার হাওলাদারসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...