ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সংসদ ভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত 'এশিয়া জিরো এমিশন কমিউনিটি' (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতি জরুরি পদক্ষেপ এবং ঐক্যবদ্ধ ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দাবি রাখে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত এজেন্ডার শীর্ষে থাকা উচিত।’ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের এই আহ্বানে দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।
চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব তুলে ধরে তারেক রহমান বলেন, এই সংকট দেশগুলোর পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতাকে স্পষ্টভাবে সামনে এনেছে। কোনো দেশ এককভাবে এই বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার সমস্যা সমাধানে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।
প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান সংকটের মাত্রা ও ভয়াবহতা ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাড়িয়ে যেতে পারে, যা ১৯৮০-এর দশকের উন্নয়ন কার্যক্রমকে স্থবির করে দিয়েছিল। তিনি আরও যোগ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে যে অর্জন করেছে, বর্তমান সংকট সেই সাফল্যকে পিছিয়ে দেওয়ার বাস্তব ঝুঁকি তৈরি করেছে।
জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন স্বল্পমেয়াদী পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, চাহিদাপত্র ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারি অফিস ও বাজারের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি বৃদ্ধি, ভোক্তা পর্যায়ে রেশনিং ও খুচরা বিক্রিতে সীমা নির্ধারণ এবং মজুতদারি রোধে ‘ফুয়েল অ্যাপ’-এর মতো ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই সম্মেলন আয়োজনের জন্য জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ধন্যবাদ জানান তারেক রহমান। ভার্চুয়ালি আয়োজিত এই সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্য দেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...