বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বিনাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গণশুনানির আয়োজন করে নজরুল স্মৃতি সংসদ, সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন।
চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন পান্না, জ্ঞানপাড়া খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন এবং পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিমসহ আরও অনেকে।
গণশুনানিতে পাথরঘাটার সুপেয় পানির সংকট ও বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা পিএসএফ অচল থাকা, পানিতে লবণাক্ততা বৃদ্ধি, ট্যাংকের অভাবে বৃষ্টির পানি সংরক্ষণে সীমাবদ্ধতা, নিরাপদ পানির উৎস স্থাপন ও রক্ষণাবেক্ষণ, মনিটরিং ও তদারকির ঘাটতি এবং জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও সাইক্লোন শেল্টার-কাম-স্কুলে দুর্যোগকালীন নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা, নারীদের নিরাপত্তা বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও অতিথিদের কাছে সাধারণ জনগণ ও সেবাগ্রহীতারা নিরাপদ পানি, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশ্নের উত্তর প্রদান করেন এবং জনগণের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি এলাকাবাসীর উত্থাপিত দাবিগুলো প্রতিবেদন আকারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণের সুপারিশ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...