Logo Logo

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ


Splash Image

২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন।

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জিপিএ-৫ প্রাপ্তিসাপেক্ষে প্রত্যেককে ল্যাপটপ উপহার দেওয়া হবে। ভালো রেজাল্ট প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী পড়ালেখায় কোন সমস্যায় পড়লে সকল সহযোগিতা করার আশ্বস্ত করেন। ছাত্র- ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহী করতে এমন ঘোষণা দেন।

তিনি আরো বলেন, যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে পরিশ্রমী হতে হবে। আর পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি। শুধু পড়ালেখা করলেই হবে না আমাদের সকলের মাঝে সততা এবং শৃঙ্খলা থাকতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফলই করলেই হবে না যদি আমাদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ না থাকে তাহলে এটারও কোন মূল্য থাকবেনা।

তিনি বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। আর মাদকের ছোবল এবং স্যোশাল মিডিয়ার কুপ্রভাব থেকে নিজেদের হেফাজত করতে হবে।

বাজিতখিলা আমীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মেজবাউল ইসলাম শিবলু, মোহাম্মদ লাল মিয়া, আব্দুস সাত্তার প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...