Logo Logo

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি শাহ আলম ও সম্পাদক আউয়াল নির্বাচিত


Splash Image

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট এম. শাহ আলম ও অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট এ.কে.এম. আউয়াল, অ্যাডভোকেট মো. মুনসুর উদ্দিন হাওলাদার, অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি এবং অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হাওলাদার।

মোট ২২৬ জন ভোটারের মধ্যে ২১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট এম. শাহ আলম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ.কে.এম. আউয়াল নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী মোল্লা, অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান (বাবু), গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জহিরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার শুভ, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান এবং হিসাব নিরীক্ষক মো. রফিকুল ইসলাম।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নাসিমা আক্তার, সরজীত কুমার অধিকারী, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মাধ্যমে আইনজীবীদের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...