বিজ্ঞাপন
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় কোস্ট গার্ড ও পুলিশ এই অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মহিবুল্লাহ এলাকায় বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে নিজ বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। অভিযানের শুরুতে মহিবুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং চারটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।
গ্রেপ্তারকৃত মহিবুল্লাহ হাতিয়া উপজেলার বাসিন্দা। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগেরও একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে।
আটককৃত সন্ত্রাসী ও উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। উপকূলীয় অঞ্চলের জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...