বিজ্ঞাপন
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চর মটুয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাশেদ (৩৮), ভাউচার চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। আটককৃতরা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসির তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদ আসে যে, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের ‘আব্দুল মালেক অয়েল স্টোরে’ অধিক মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুত করা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে ওই অয়েল স্টোরে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে অবৈধ মজুত ও বিক্রির অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জনস্বার্থে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...