বিজ্ঞাপন
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে প্রতিবেশী দুই সন্তানের জনক হাফিজ মোল্যাকে (৩৫) আসামি করে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা নম্বর: ১৫৭২(৩)/১, তারিখ: ১৬/৪/২৬ খ্রিঃ। অভিযুক্ত হাফিজ মোল্লা ওই গ্রামের আবুল মোল্যার ছেলে। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই গৃহবধূর স্বামী বড় সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে ছিলেন। ওই নারী তার দুই বছর বয়সী ছোট শিশুকে নিয়ে বাড়িতে একা ছিলেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি শিশুকে প্রস্রাব করানোর জন্য ঘরের বাইরে বের হন। এ সুযোগে ওত পেতে থাকা প্রতিবেশী হাফিজ মোল্যা অতর্কিত তার মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগীর চিৎকার শুনে তার ভাসুরের ছেলেসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত হাফিজ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাড়াহুড়ো করে পালানোর সময় ঘটনাস্থলে সে তার ব্যবহৃত মোবাইল ফোন, হাতঘড়ি, চাবি ও প্যান্ট ফেলে যায়, যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত হাফিজ মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পরপরই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কাশিয়ানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত উদ্ধার করেছে। অভিযুক্ত হাফিজকে গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...