বিজ্ঞাপন
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাপস বৈশ্য এই উদ্যোগকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তার মতে, দীর্ঘদিন ধরে চলে আসা একটি ‘অসমতার সংস্কৃতি’কেই নতুনভাবে প্রতিষ্ঠা করছে এই পদক্ষেপ। তিনি দাবি করেন, তামিমের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটির এমন সিদ্ধান্ত দলের ভেতরে বিভাজন আরও বাড়িয়ে তুলতে পারে।
তাপস লিখেছেন, “এই যুগের বৈষম্য!! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স থাকত, আর জাতীয় দলের অন্য সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি!! আর এখন তো কার্ড!!” তার এই মন্তব্যে স্পষ্টভাবে ফুটে ওঠে সাবেক ক্রিকেটারদের মধ্যে বিদ্যমান ক্ষোভ।
তিনি আরও বলেন, ক্রিকেট একটি দলীয় খেলা—এখানে শুধু অধিনায়ক নয়, প্রতিটি খেলোয়াড়ের অবদান সমান গুরুত্বপূর্ণ। “অধিনায়করা রাজা আর বাকিরা প্রজা!! অধিনায়ক হলেই তুমি ‘চৌধুরী’ আর অন্য সতীর্থরা?”—এভাবে প্রশ্ন তুলে তিনি পুরো ব্যবস্থাটির যৌক্তিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
দেশের অন্যতম জনপ্রিয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে তাপস বলেন, “রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে...” এমন বৈষম্যকে তিনি ক্রিকেট সংস্কৃতির জন্য ক্ষতিকর বলেই মনে করেন। পাশাপাশি স্বাস্থ্যবিমার মতো গুরুত্বপূর্ণ সুবিধা কেন শুধুমাত্র অধিনায়কদের জন্য সীমাবদ্ধ থাকবে, সেটিও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি।
তাপস বৈশ্য শুধু নিজের ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি; অন্য সাবেক ক্রিকেটারদেরও প্রতিবাদে মুখর হওয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, “কারও যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে।”
এই ইস্যুতে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে ক্রিকেটাঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক ক্রমেই বাড়ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...