Logo Logo

গোপালগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতার সাময়িক বহিষ্কার


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মনিরুজ্জামান খন্দকার (মনির) নামে এক বিএনপি নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বহিষ্কৃত মনিরুজ্জামান খন্দকার (মনির) কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, মনিরুজ্জামান খন্দকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ পাওয়া গেছে। সেগুলো পর্যালোচনা করেই সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত কারও জন্য দলে কোনো স্থান নেই। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং আদর্শিক অবস্থান অটুট রাখার স্বার্থেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, বহিষ্কৃত নেতা মনিরুজ্জামান খন্দকার (মনির) তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি কোনো ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত নন। তার ভাষ্য, প্রতিপক্ষ একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...