বিজ্ঞাপন
সমাবেশে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বেনাপোল একটি আন্তর্জাতিক মানের স্থলবন্দর এবং প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে জরুরি চিকিৎসার কোনো নূন্যতম ব্যবস্থা নেই। প্রতিদিন এই বন্দর দিয়ে হাজার হাজার দেশি-বিদেশি যাত্রী ও শ্রমিক যাতায়াত করলেও অসুস্থ হলে তাদের প্রায় ৪০ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে পাঠাতে হয়। দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় পথেই রোগীর মৃত্যু ঘটে, যা অত্যন্ত মর্মান্তিক।
আন্দোলনকারীরা অবিলম্বে বেনাপোলে অন্তত ৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জোর দাবি জানান। তারা অভিযোগ করেন, বন্দরের বিশাল রাজস্ব আয় দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও স্থানীয় বাসিন্দারা নূন্যতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
বিক্ষোভ কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই ন্যায্য দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...