বিজ্ঞাপন
আজ রোববার (১৯ এপ্রিল) সকালে মাদ্রাসার সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হদুয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ হোসাইন। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শাহ মোহাম্মদ হোসাইন বলেন, মাদ্রাসার নির্ধারিত পাঠ্যক্রমের যথাযথ অনুসরণ এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। বৃত্তিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের আয়োজন এবং মহান আল্লাহর রহমত এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রতিষ্ঠানে পড়াশোনার মাধ্যমে তাদের সন্তানরা ভবিষ্যতে আদর্শ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...