Logo Logo

সরাইলে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঢাকা-কুমিল্লা মহাসড়কে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।


বিজ্ঞাপন


আজ রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সরাইল বিশ্বরোড মোড় সংলগ্ন লাবিবা বাস কাউন্টারের পূর্ব পাশে কুমিল্লাগামী লেন থেকে তাদের আটক করা হয়।

সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিমের দিকনির্দেশনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট মিনার সঙ্গীয় ফোর্সসহ মাদকচক্রটিকে হাতেনাতে ধরতে সক্ষম হন।

আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক বালিউড়া গ্রামের মোঃ তোফাজ্জল হক (১৮) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারাধারি গ্রামের মোঃ আলাউদ্দিন (১৬)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...