প্রতীকী ছবি।
বিজ্ঞাপন
আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইলমা ওই গ্রামের রবিউল শেখের মেয়ে এবং বড় পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পর ইলমা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে জাল ফেলে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই ইলমাকে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কাশিয়ানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...