Logo Logo

চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


আজ রোববার (১৯ এপ্রিল) চাটখিল উপজেলা বিআরডিবি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও চাটখিল পৌরসভার মেয়র পদপ্রার্থী মাসুদ রানা। এসময় তিনি পরীক্ষার্থীদের মনোযোগের সাথে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পৌরসভা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম মির্জার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ মোজহার এবং চাটখিল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হোসেন লল্টু।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করা আমাদের সামাজিক দায়িত্ব। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। এ ধরনের ছোট ছোট উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি আগ্রহী ও অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...