Logo Logo

রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন


Splash Image

রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর মাঠ পর্যায়ের দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা ও ইভেন্টসমূহ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ রোববার (১৯ এপ্রিল) প্রথম দিনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়।

দ্বিতীয় দিনের নির্ধারিত ইভেন্টগুলোর মধ্যে ছিল ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প এবং হাই জাম্প। রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা-এঁর সরাসরি তত্ত্বাবধানে এই শারীরিক পরীক্ষা গ্রহণ করা হয়।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সুপার শুরু থেকেই কঠোর মনিটরিং করছেন। তার সার্বিক নির্দেশনায় নিয়োগ কমিটি এবং কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার ও ফোর্স অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন করেন।

দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উপস্থিত চাকরিপ্রার্থীদের সাথে কথা বলেন এবং আগামীকালের মাঠ পরীক্ষার বিভিন্ন ধাপ ও করণীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...