Logo Logo

নড়াইলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স


Splash Image

নড়াইলে জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় নড়াইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে আয়োজিত সভায় জানানো হয়, হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্য নিয়ে জেলাজুড়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। এ সময় ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ জানান, জেলার কোনো শিশু যেন এই টিকার আওতার বাইরে না থাকে, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৭৭ হাজার ৮২২ জন শিশুকে টিকা প্রদান করা হবে। জেলার ৯৬৬টি কেন্দ্রে ৮টি ব্লকে ৮ কর্মদিবস এবং শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ৩ দিনসহ মোট ১১ কর্মদিবসে এ কার্যক্রম পরিচালিত হবে।

প্রেস কনফারেন্সে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...