Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানির প্রতিবাদে ব্যবসায়ী-এলাকাবাসীর বিক্ষোভ


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, টিকার গ্রাহককে মারধর এবং মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৯ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ব্যবসায়ী, ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক নামধারী এনামুল হক আরিফসহ কয়েকজন ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে টিকা নেওয়ার সময় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের মারধর ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, কথিত ওই সাংবাদিক আরিফের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে থানায় একাধিক মামলাও রয়েছে বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিনুল ইসলাম, সাদেকুর রহমান, আসাদুর রহমান, আবুল খায়ের, বিকাশ দাস, সুভাস সূত্রধর ও তিতন ইসলামসহ আরও অনেকে।

বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...