Logo Logo

লালমোহন উপজেলা জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন


Splash Image

ভোলার লালমোহনে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা জিয়া পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল রবিবার (১৯ এপ্রিল) ভোলা জেলা জিয়া পরিষদের আহ্বায়ক আলহাজ মো. নূরুন্নবী তালুকদার ও সদস্য সচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে আব্দুল মান্নান মাস্টারকে আহ্বায়ক এবং আব্দুল জলিল আজাদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। ৫১ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান পাটোয়ারী।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন— মো. মঞ্জু আক্তার, মো. সানাউল্লাহ হাওলাদার, মো. মোস্তফা, মো. আলাউদ্দিন, নজরুল ইসলাম মুরাদ, মো. মহসিন কবির, আরিফুর রহমান (সুমন), মো. নুরনবী, আব্দুর রহমান, মোর্শেদা বেগম, মোসা. রুমা, আব্দুল হান্নান, মো. নুরে আলম জিকু, মো. নুরনবী মুন্সি, মো. হোসেন, মো. পারভেজ, মাহামুদুল হাসান মাসুম, ফরিদা ইয়াছমিন, মাও. এরশাদ, মো. জাহিদ মিয়া এবং আব্দুল মান্নান হাজী।

জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটি লালমোহন উপজেলায় সংগঠনকে আরও প্রাণবন্ত করে তুলবে। একইসঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এই কমিটি সুশৃঙ্খলভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাবে। সাংগঠনিক বিধি মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...