Logo Logo

সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা করল বিএনপি


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছে বিএনপি।


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

দলের পক্ষে নামগুলো ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম ও শাকিলা ফারজানা।

মনোনীতদের তালিকায় আরও রয়েছেন— হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার ও ফেরদৌসী আহমেদ।

তালিকায় অন্তর্ভুক্ত অন্য প্রার্থীরা হলেন— বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

দলের জ্যেষ্ঠ নেতা ও বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ নারী নেত্রীদের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...