বিজ্ঞাপন
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজের সন্নিকটে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, হত্যা মামলার সাক্ষী হিরন শেখ (৪০) ও ফোরকান শেখ (৩৫) নিজ নিজ কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। আহতদের মধ্যে ফোরকান শেখ জেলা রেজিস্ট্রি অফিসে কর্মরত। তিনি অফিস শেষে প্রয়োজনীয় নথিপত্র ও কিছু নগদ অর্থ নিয়ে বাড়ি ফিরছিলেন। একই সময়ে হিরন শেখও ব্যক্তিগত কাজের কিছু অর্থসহ বাড়ি যাচ্ছিলেন।
আহতদের দাবি, তারা ব্রিজের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় তারা দুজনই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এ সময় দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা নগদ অর্থ এবং দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন নামে এক ব্যক্তির মৃত্যু সংক্রান্ত একটি হত্যা মামলায় এই দুই ব্যক্তি গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে রয়েছেন। মামলার আসামিদের বিরুদ্ধে এর আগেও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এমনকি হামলার আগের দিনও এক সাক্ষীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সাক্ষ্য প্রদান থেকে বিরত রাখতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, "বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বর্তমানে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...