Logo Logo

কোটালীপাড়ায় ৩২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) উপজেলা পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে কোটালীপাড়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মো. মাহমুদুন্নবী। কোটালীপাড়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাসু দেব বসু, ফরিদপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সরওয়ার হোসেন তালুকদার এবং কোটালীপাড়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিটন শিকদার।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহমুদুন্নবী বলেন, “আজকের এই সংবর্ধনার মাধ্যমে কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত মেধাবী সন্তানদের সঠিক অনুপ্রেরণা দেওয়া। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে পারে, সেই প্রার্থনা করি।”

বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...