Logo Logo

পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে এক বিরল ও ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরার পর কোনো প্রকার কলহ বা সহিংসতায় না জড়িয়ে স্বামী নিজেই স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে বিদায় জানিয়েছেন। এ ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, বরাশুর গ্রামের বাসিন্দা আলম চৌধুরীর স্ত্রী ও তিন সন্তানের জননী রিনি বেগম (২৮) দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জনৈক জাহাঙ্গীর আলমের (২৭) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

জাহাঙ্গীর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের হানিফের ছেলে।

ঘটনার বিবরণ অনুযায়ী, আলম চৌধুরী আগে থেকেই বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করছিলেন। গত রোববার রাত ৯টার দিকে আলম তার দোকান থেকে হঠাৎ বাড়িতে ফিরে স্ত্রী রিনি ও প্রেমিক জাহাঙ্গীরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ঘটনাটি জানাজানি হওয়ার পর রিনি বেগম তার স্বামীর সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানান এবং প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

পরিস্থিতি বিবেচনায় এবং শান্তি বজায় রাখতে আলম চৌধুরী স্থানীয় লোকজনের উপস্থিতিতে নিজের স্ত্রীকে তালাক দিয়ে ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে প্রেমিকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর একই রাতে আলম নিজে উপস্থিত থেকে নবদম্পতিকে লক্ষ্মীপুরগামী একটি বাসে তুলে দেন।

উত্তেজনা বা আইনি জটিলতার পথে না গিয়ে আলমের এমন সিদ্ধান্তের বিষয়টি এলাকায় এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। তবে এ নিয়ে পরিবারের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিরা গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...