Logo Logo

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ


Splash Image

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীর জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জোয়ারের পানিতে মরদেহটি ভেসে কূলে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। বিষয়টি ইতিমধ্যে নলচিরা নৌ-পুলিশ এবং রামগতি বড় ক্ষীরের দিঘী পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলটি যে থানার অধীনে পড়বে, সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি এলাকাটি নোয়াখালীর সীমানায় থাকে তবে নলচিরা নৌ-পুলিশ এবং লক্ষ্মীপুরের রামগতির সীমানায় হলে সংশ্লিষ্ট পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...