Logo Logo

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রসাইতলা গ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শ্বশুর আব্দুল ওয়াহাবকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকা থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, রসাইতলা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী এবং জীবিকার তাগিদে বাইরে ভিক্ষাবৃত্তি করেন। গত ১১ এপ্রিল (শনিবার) দুপুরে সাইফুল বাড়িতে না থাকার সুযোগে আব্দুল ওয়াহাব তার পুত্রবধূকে কৌশলে বড় ছেলের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধষর্ণ করেন।

ঘটনা চলাকালীন প্রতিবেশী এক নারী তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেললে বিষয়টি দ্রুত এলাকায় জানাজানি হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে আব্দুল ওয়াহাবকে আটক করার চেষ্টা করলেও তিনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

ভুক্তভোগী পুত্রবধূ গত ১৪ এপ্রিল বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক আসামিকে ধরতে পুলিশ ও র‍্যাব তৎপরতা শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত শ্বশুর দীর্ঘদিন ধরে ওই পুত্রবধূর ওপর অনৈতিক আচরণ করে আসছিলেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...