Logo Logo

গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়। অভিযানে পরিবেশ দূষণকারী ও লাইসেন্সবিহীন শেখ ব্রিকস, মোল্লা ব্রিকস এবং গাজী ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।

গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ লঙ্ঘনের দায়ে এই ৩টি ভাটায় অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন স্কেভেটর দিয়ে ইটভাটাগুলোর কিলন বা চুল্লি ভেঙে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে জেলা পুলিশ, আনসার বাহিনী এবং ফায়ার সার্ভিস সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেলা কার্যালয়ের কর্মকর্তারা আরও জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...