Logo Logo

নালিতাবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা পেল দুই শতাধিক রোগী


Splash Image

নালিতাবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২২ এপ্রিল) উপজেলা বিআরডিবি হলরুমে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট ও সোনালী স্বপ্ন উন্নয়ন সংঘের আয়োজনে ময়মনসিংহের ডাঃ কে,জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় চক্ষু ক্যাম্প পরিচালিত হয়।

উক্ত ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এ সময় পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্পের ম্যানেজার কমল পাল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জোনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ রায়হান ও চক্ষু চিকিৎসা কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় পারি ডেভলপমেন্ট ট্রাস্ট নিরাপদ প্রকল্পের আওতায় উপজেলার ১০ জন হত-দরিদ্রের মাঝে হাসঁ,মুরগী,গরু, ছাগল বিতরণ করেন।

আয়োজকরা জানান, এই কার্যক্রমে নালিতাবাড়ী উপজেলার অসহায়-দুস্থসহ দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...