বিজ্ঞাপন
আজ বুধবার (২২ এপ্রিল) সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক আবুল বাসার মিয়া।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, করপাড়া ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান এবং গোবরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিমের সঞ্চালনায় আলোচনা সভায় স্থানীয় কৃষকদের পক্ষে গোবরা গ্রামের কৃষক আকরামুজ্জামান গাজী এবং ছিলনা গ্রামের কৃষাণী রিতা কীর্তনীয়া তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। মূল আলোচনার আগে স্থানীয় কৃষক-কৃষাণীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নাটিকার মাধ্যমে উত্তম কৃষি চর্চা, সুষম খাদ্যের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনের কৃষিভাবনা ফুটিয়ে তোলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল বাসার মিয়া বলেন, “কৃষি একটি বিশাল মহাযজ্ঞ এবং আধুনিক প্রযুক্তির সমাহার। আমরা চাই সমাজের সর্বস্তরের মানুষ এই পরিবর্তনের সাথে যুক্ত হোক। আমাদের মূল লক্ষ্য হলো দক্ষ উদ্যোক্তা কৃষক তৈরি করা, যারা বৃহৎ জনগোষ্ঠীর নিরাপদ খাদ্যের জোগান দিতে সক্ষম হবে।” তিনি আরও উল্লেখ করেন, কৃষিকে বাণিজ্যিকীকরণে এ ধরনের কংগ্রেস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
এই কংগ্রেসে স্থানীয় কৃষক-কৃষাণী, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা এবং সরকারি কর্মকর্তাসহ মোট ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...