বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তমরদ্দি বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বাজারের “বেলায়েত মটর পার্টস” নামক দোকানে তল্লাশি চালান। অভিযানে ওই দোকান থেকে আটটি ব্যারেলে থাকা প্রায় ১ হাজার ৬০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মফিজ উদ্দিন ফারুক। তিনি তমরদ্দি ইউনিয়নের খিরদিয়া গ্রামের মৃত রফিকুল হায়দারের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ডিজেলসহ গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। অবৈধ জ্বালানি মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...