Logo Logo

গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতির চেষ্টা; দু’জনকে গণধোলাই


Splash Image

ছবি : সংগৃহিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে কোটালীপাড়ার উপজেলার সিকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, রাতে একটি মাইক্রোবাসে করে সংঘবদ্ধ একটি ডাকাত দল সিকির বাজার এলাকায় ওত পেতে ছিল। এসময় প্রতিদিনের মতো দোকান বন্ধ করে একটি ব্যাগে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই স্বর্ণ ব্যবসায়ী শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার। পথিমধ্যে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭-৮ জনের ডাকাত দল মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকির বাজার এলাকায় ফেলে রেখে যায় এবং বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ নিয়ে যায়।

পরে ডাকাতির খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ডাকাতদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এসময় ডাকাতরা গাড়ি ঘুরিয়ে আগৈলঝাড়া অভিমুখে পালানোর চেষ্টা করলে সেখানেও স্থানীয়রা রিকশা-ভ্যান দিয়ে বাঁধা সৃষ্টি করে। এক পর্যায়ে স্থানীয় জনতা দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং অপহৃত শিব শংকর কর্মকারকে উদ্ধার করে। তবে এসময় বাকি ৫ ডাকাত স্বর্ণালংকার নিয়ে মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ডাকাত ও দুই ব্যবসায়ীকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, দুই ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রীয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...