বৈঠকে ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান যে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে, তারই অংশ হিসেবে শুক্রবার ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে আরাঘচির নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। শুক্রবার রাতেই তাদের বহনকারী বিমানটি সেখানে অবতরণ করে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, বিমানবন্দরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরসহ দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
তিনি আরও বলেন, সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এসব বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টা এবং চলমান কূটনৈতিক উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...