বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের বাসিন্দা রকিব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রকিব হোসেন জানান, গভীর রাতে একদল ডাকাত ভবনের বেলকুনির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে কলাপসিবল গেটের চাবি ছিনিয়ে নেয় এবং গেট খুলে দেয়। এতে ডাকাত দলের অন্য সদস্যরাও ঘরে ঢুকে পড়ে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ১৩ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে। প্রায় আধঘণ্টা ধরে চালানো এই তাণ্ডবে ডাকাতরা আলমারি, ওয়ারড্রব ও শোকেস তছনছ করে সব মালামাল লুটে নেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা বাড়ির লোকজনকে মারধরও করে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...