Logo Logo

বিমানের বাংলাদেশের দায়িত্ব পেলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান


Splash Image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে। শনিবার (২৫ এপ্রিল) মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন পর্ষদকে দায়িত্ব প্রদান করা হয়।


বিজ্ঞাপন


শেখ বশিরউদ্দিন বিমানের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর দীর্ঘদিন পদটি শূন্য ছিল, যা এই নতুন পর্ষদ গঠনের মাধ্যমে পূর্ণ হলো।

নতুন এই পরিচালনা পর্ষদে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আর্থিক খাতের চারজন বিশেষজ্ঞসহ মোট ১৩ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্ষদের পরিচালক হিসেবে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার দায়িত্ব পালন করবেন।

প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিদের মধ্যে রয়েছেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান। এছাড়াও রাজনৈতিক ও আইনি ব্যক্তিত্ব হিসেবে পর্ষদে স্থান পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং চৌধুরী অ্যান্ড ল ফার্মের হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।

ব্যবসায়িক ও আর্থিক খাতের সদস্যদের মধ্যে রয়েছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম এবং আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ। শিক্ষা খাত থেকে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ পদাধিকারবলে এই পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন এই শক্তিশালী পর্ষদ বিমানকে আধুনিকায়ন ও প্রশাসনিক গতিশীলতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...