Logo Logo

নোয়াখালীতে ১০০ পিস ইয়াবাসহ দেলোয়ার বাহিনীর প্রধান গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত ‘দেলোয়ার বাহিনী’র প্রধান মো. দেলোয়ার হোসেনকে (৩৫) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলাদীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দেলোয়ার উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের মৃত ছায়দল হকের ছেলে।

পুলিশ জানায়, দেলোয়ার এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা বিচারাধীন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আলাদীনগর এলাকায় অভিযান চালিয়ে তল্লাশিকালে তার দেহ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আরও জানান, এ ঘটনায় দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...