বিজ্ঞাপন
রবিবার (২৬ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
পদত্যাগকারী মো. সিদ্দিক মোল্লা বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিদ্দিক মোল্লা জানান, তিনি দীর্ঘ সময় আগে বর্নি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে নতুন কমিটি গঠনের পর বর্তমানে কোনো কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত আছে কি না, তা তার জানা নেই।
তিনি আরও উল্লেখ করেন, অজান্তে যদি বর্তমান আওয়ামী লীগের কোনো কমিটিতে তার নাম থেকে থাকে, তবে তিনি আজ স্বেচ্ছায় ও সজ্ঞানে সকল ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন না বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...