বিজ্ঞাপন
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, সভায় ১৭টি প্রকল্প আলোচনার জন্য উত্থাপন করা হয়েছিল, যার মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে। তবে এর মধ্যে বেশ কিছু প্রকল্পে সুনির্দিষ্ট শর্ত ও পর্যবেক্ষণ যুক্ত করা হয়েছে।
জোনায়েদ সাকি বলেন, “বিগত সময়ে প্রস্তাবিত এবং বর্তমানে চলমান প্রকল্পগুলো পুনরায় পর্যালোচনার (রিভিউ) সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। অনেক প্রকল্প এমন পর্যায়ে রয়েছে যেগুলোর উপযোগিতা এখন আর নেই।”
প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি জানান, ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। প্রতিটি খাতের ব্যয়ের যৌক্তিকতা কঠোরভাবে যাচাই-বাছাই করতে বলা হয়েছে। এছাড়া গৃহীত প্রকল্পগুলো সামগ্রিকভাবে জনজীবনের উন্নয়নে কতটা কার্যকর এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিবিড়ভাবে পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় মন্ত্রিসভার সদস্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...