বিজ্ঞাপন
রোববার (২৬ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারের একটি মাছের আড়তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার শল্যাঘটাইয়া গ্রামের মো. দেলোয়ার হোসেন শিপন (৪০), মহব্বতপুর গ্রামের মো. আতিকুর রহমান টিপু (৪০) এবং কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের মো. জামাল উদ্দিন (৬০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মহব্বতপুর এলাকার একটি মাছ বিক্রয় কেন্দ্রে প্রকাশ্যে জুয়ার আসর বসেছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলারত অবস্থায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং আসর থেকে সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...