Logo Logo

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পাথরঘাটায় মানববন্ধন


Splash Image

‘যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পাথরঘাটা নতুন বাজার খাল সংলগ্ন বিএফডিসি সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রায় আমরা-ধরা’র সহযোগিতায় পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রায় আমরা-ধরা’র উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, সমাজসেবক মেহেদী শিকদার ও উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়ছে—খাদ্যের দাম বাড়ছে, কৃষি ও শিল্প খাত ব্যাহত হচ্ছে এবং শ্রমজীবী মানুষের আয় কমে যাচ্ছে। ফলে পরিবারগুলো ক্রমেই আর্থিক সংকটে পড়ছে।

তারা আরও বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া জরুরি। নবায়নযোগ্য জ্বালানি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও সাশ্রয়ী।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে টেকসই ও পরিবেশসম্মত জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের জোর দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...