Logo Logo

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু


Splash Image

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বোন তাদের বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকছিল। মাদরাসা বন্ধ থাকায় সকালে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের খামারের পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়।

অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে এক বোনের মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে জাল ফেলে অন্য বোনের মরদেহও উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুজনেই মৃত বলে ঘোষণা করেন।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বজনরা থানায় আসার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...