Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বার্ষিক ব্যাঙ সংরক্ষণ দিবস’ পালিত


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে ‘১৮তম বার্ষিক ব্যাঙ সংরক্ষণ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি পালনে যুক্তরাষ্ট্রের সংগঠন ‘সেভ দ্য ফ্রগ’ ও বাংলাদেশ বনবিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় উভচর প্রাণীর গুরুত্ব তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যাঙ পরিবেশের গুরুত্বপূর্ণ সূচক এবং কৃষিজমিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান সময়ে আবাসস্থল ধ্বংস, দূষণ, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে সদর এলাকায় একটি জনসচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে স্থানীয় বাজার, জনপদ ও কৃষকদের মাঝে ব্যাঙ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং পরিবেশগত উপকারিতা সম্পর্কে প্রচারপত্র বিলি ও পথসভা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, স্নেক রেসকিউ টিম বাংলাদেশের বোর্ড ডিরেক্টর জুবায়দুর রহমান মেহেদী, সমন্বিত সংস্কৃতির বিকাশ কেন্দ্রের দপ্তর সম্পাদক জয়ন্তি বিশ্বাস এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো. আরজু মিয়া।

এছাড়াও স্নেক রেসকিউ টিমের সদস্য তাসিন আরাফাত, সোহেল রানা ভূঁইয়া, হৃদয় কামাল এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মো. সাবের হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

আয়োজক সংগঠন স্নেক রেসকিউ টিম বাংলাদেশ জানায়, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ব্যাঙসহ অন্যান্য উভচর প্রাণী সংরক্ষণ করা সম্ভব হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং কৃষিখাত প্রাকৃতিকভাবে উপকৃত হবে। জনসচেতনতা বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...