বিজ্ঞাপন
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী জানান, বর্তমানে সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা বলবৎ থাকায় সব মাছধরা ট্রলার আগে থেকেই নিরাপদ আশ্রয়ে রয়েছে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির শঙ্কা নেই।
কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, উপকূলীয় এলাকায় বর্তমানে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হচ্ছে। জানমালের নিরাপত্তার স্বার্থে তিনি জনসাধারণকে বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার না করে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন।
উপকূলের আকাশ বর্তমানে ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং বাতাসের গতিবেগ অনেকটা বেড়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে স্থানীয় প্রশাসন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...