Logo Logo

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের


Splash Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাঠানো নতুন শান্তি প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন। মূলত পারমাণবিক কার্যক্রমের বিষয়টি এই প্রস্তাবে অন্তর্ভুক্ত না থাকায় ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


ইরানের পক্ষ থেকে পাঠানো এই প্রস্তাবে প্রথমে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, যদি উভয় পক্ষ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছাতে পারে, তবেই পরবর্তীতে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হবে। তবে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে অনড় অবস্থানে থাকায় এই ‘পর্যায়ক্রমিক আলোচনা’র প্রস্তাবটি তার মনঃপূত হয়নি।

একটি সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউজে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ট্রাম্প। সেখানে তিনি ইরানের এই প্রস্তাবে নাখোশ হওয়ার বিষয়টি স্পষ্ট করেন।

তিনি মনে করেন, পারমাণবিক ইস্যুকে সরিয়ে রেখে কোনো টেকসই শান্তি সম্ভব নয়। তবে এই প্রস্তাব প্রত্যাখানের পর যুক্তরাষ্ট্র পরবর্তী কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের বর্তমান নেতৃত্বের মধ্যে নীতিনির্ধারণী বিষয়ে কিছুটা মতভেদ বা ‘ফাটল’ দেখা যাচ্ছে। তেহরানের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবেন, তা নিয়ে ওয়াশিংটন এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল প্রথমে দুই সপ্তাহ এবং পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে দুই দেশের মধ্যে সরাসরি হামলা ও পাল্টা হামলা বন্ধ রয়েছে।

ট্রাম্প সম্প্রতি জনসমক্ষে জানিয়েছেন, ইরানে পুনরায় বড় ধরনের বোমা হামলা চালানোর পরিকল্পনা আপাতত তাদের নেই। তবে পারমাণবিক সমৃদ্ধকরণ ও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। বর্তমানে আলোচনা কোন পর্যায়ে রয়েছে, সে সম্পর্কেও হোয়াইট হাউজ বা মার্কিন প্রতিরক্ষা দফতর বিস্তারিত কিছু জানায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...