Logo Logo

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দের অংশগ্রহণে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ‘নিরাপদ খাদ্য ও ফ্লিপচার্ট ব্যবহার বিষয়ক কর্মশালা-২০২৬’ শিরোনামে এই কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি নিরাপদ খাদ্য আন্দোলনের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্ম তথা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মশালায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে সচেতন ভোক্তা হিসেবে করণীয় এবং আধুনিক খাদ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

বক্তারা উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্লিপচার্ট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বার্তা পৌঁছে দেওয়া সহজ হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...