Logo Logo

নড়াইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


Splash Image

নড়াইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


বিজ্ঞাপন


জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বালক ও বালিকা—উভয় বিভাগের ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে পুরো আয়োজনটি রূপ নেয় এক উৎসবমুখর ক্রীড়া আয়োজনে।

টুর্নামেন্টে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী।

দিনব্যাপী প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। মাঠজুড়ে ছিল দর্শক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি।

বিকেল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...