বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় এক মিনিটের একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি জনসম্মুখে আসে। ভিডিওতে দেখা যায়, তালাক কার্যক্রম শেষ হওয়ার পর নিজ বাড়ির উঠানে দুধ ভর্তি পাত্র থেকে শরীরে দুধ ঢেলে গোসল করছেন ফরহাদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া এলাকার সোবাহান আলীর ছেলে ফরহাদ হোসেনের সঙ্গে প্রায় দুই বছর আগে সূর্যনগর এলাকার সুমাইয়ার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
দাম্পত্য বিরোধ মীমাংসার জন্য গত রোববার (২৬ এপ্রিল) রাতে স্থানীয় মাতাব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর সেখানে ফরহাদ হোসেন তার স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়।
সালিশে উপস্থিতদের সামনে ফরহাদ হোসেন বলেন, “আমি এই তিক্ত সম্পর্ক থেকে মুক্ত হয়ে নিজেকে পবিত্র করতে চাই।” এরপরই তিনি বাড়িতে ফিরে ১১ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেন।
ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং অনেকে ঘটনাস্থলে ভিড় জমান। ফরহাদের এই ব্যতিক্রমী কর্মকাণ্ড এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...