Logo Logo

টুঙ্গিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল বাস, আহত ১৫


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খালেক বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে。

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শিপলু আহমেদ আরও জানান, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বাসের হেলপার নিখোঁজ রয়েছেন। বাসটি পানি থেকে উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...